Bd Civil Info
  • Home
  • Subjective Knowledge
    • Construction Process
    • Surveying
    • Structural
    • Geotechnical
  • Estimating
    • Estimating Info
    • Bricks
    • Reinforcement
    • Concrete
  • AMIE
    • Questions
      • Drawing (Civil)
      • Physics
      • Surveying
      • Mathemetics-1
    • Syllabus
    • Admission Rules
    • Reference Book
  • JOB INFO
    • Govt.
    • Job Site
      • Bdjobs
      • Everjobs
    • Private
    • Marketing
  • Computer Knowledge
    • MS Office
      • MS Word
      • MS Excel
      • MS Powerpoint
    • Auto Cad
    • Revit Architect
    • Adobe Photoshop
  • Contact
Showing posts with label Geotechnical. Show all posts
Showing posts with label Geotechnical. Show all posts

Sunday, October 15, 2017

ভূমিকম্প কি?

 www.bdcivilinfo.blogspot.com     11:03 AM     Construction Process, Earth Quake, Geotechnical, Structural, Subjective Knowledge, Surveying     No comments   


ভূমিকম্প বলতে পৃথিবীপৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনকে বোঝায়। হঠাৎ বুঝতে পারলেন আপনার ঘরের কোনো জিনিস নড়ছে, দেয়ালের ঘড়ি, টাঙানো ছবিগুলো নড়ছে, আপনিও ঝাঁকুনি অনুভব করছেন, তখন বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প বা ভূকম্পনঃ ভূ মানে পৃথিবী আর কম্পন হলো কাঁপা; সোজাভাবে ভূমিকম্প হলো পৃথিবীর কেঁপে ওঠা। তার মানে পৃথিবী যখন কাঁপে তখন আমরা তাকে ভূমিকম্প বলি। পৃথিবীতে বছরে গড়ে কত ভূমিকম্প হয়, শুনলে কপালে উঠতে পারে চোখ। বছরে গড়ে ছয় হাজার ভূমিকম্প হয়। তবে এগুলোর অধিকাংশই মৃদু যেগুলো আমরা টের পাই না। সাধারণত তিন ধরনের ভূমিকম্প হয়ে থাকে- প্রচণ্ড, মাঝারি ও মৃদু। আবার উৎসের গভীরতা অনুসারে তিন ভাগে ভাগ করা যায়- অগভীর, মধ্যবর্তী ও গভীর ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটারের মধ্যে হলে অগভীর, ৭০ থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে হলে মধ্যবর্তী এবং ৩০০ কিলোমিটারের নিচে হলে গভীর ভূমিকম্প বলে। ভূমিকম্পের কারণ ছোটবেলায় গল্প শুনতাম, পৃথিবীটা একটা বড় ষাঁড়ের শিংয়ের মাথায়। ষাঁড়টা যখন এক শিং থেকে অন্য শিংয়ে পৃথিবীটা নিয়ে যায় তখন সবকিছু কেঁপে ওঠে। আর ভাবতাম, এজন্যই ভূমিকম্প হয়। ভূমিকম্পের কারণ এটা নয় বটে, তবে পৃথিবীর গভীরে ঠিকই একটা পরিবর্তন হয়। সাধারণত তিনটি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে… ১. ভূপৃষ্ঠজনিত ২. আগ্নেয়গিরিজনিত ৩. শিলাচ্যুতিজনিত পরিমাপ সিসমোগ্রাফ আবিষ্কারের আগে মানুষ শুধু বলতে পারত ভূমিকম্প হয়ে গেছে। কিন্তু কোন মাত্রায় হলো, বলা সম্ভব ছিল না। আধুনিক সিসমোগ্রাফের বয়স প্রায় ১৫০ বছর। ভূমিকম্প মাপা হয় দুইভাবে- তীব্রতা এবং প্রচণ্ডতা বা ব্যাপকতা। ভূমিকম্পের মাত্রা মাপা হয় রিখটার স্কেলে। স্কেলে এককের সীমা ১ থেকে ১০ পর্যন্ত। রিখটার স্কেলে মাত্রা ৫-এর বেশি হওয়া মানে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। মনে রাখতে হবে, ভূমিকম্প এক ডিগ্রি বৃদ্ধি পেলেই এর মাত্রা ১০ থেকে ৩২ গুণ বৃদ্ধি পেতে পারে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ - ৫.৯৯ মাঝারি ৬ - ৬.৯৯ তীব্র ৭ - ৭.৯৯ ভয়াবহ ৮ - এর ওপর অত্যন্ত ভয়াবহ
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Linkedin
  •  Digg

Friday, April 28, 2017

Useful Information of Construction Works

 www.bdcivilinfo.blogspot.com     4:29 PM     Bricks, Construction Process, Estimating, Geotechnical, Structural, Subjective Knowledge, Surveying     No comments   


CONCRETE GRADE:
M5 = 1:4:8
M10= 1:3:6
M15= 1:2:4
M20= 1:1.5:3
M25= 1:1:2


CLEAR COVER TO MAIN REINFORCEMENT:
1.FOOTINGS : 50 mm
2.RAFT FOUNDATION.TOP : 50 mm
3.RAFT FOUNDATION.BOTTOM/SIDES : 75 mm
4.STRAP BEAM : 50 mm
5.GRADE SLAB : 20 mm
6.COLUMN : 40 mm
7.SHEAR WALL : 25 mm
8.BEAMS : 25 mm
9.SLABS : 15 mm
10.FLAT SLAB : 20 mm
11.STAIRCASE : 15 mm
12.RET. WALL : 20/ 25 mm on earth
13.WATER RETAINING STRUCTURES : 20/30 mm


WEIGHT OF ROD PER METER LENGTH:
DIA WEIGHT PER METER



6mm = 0.222Kg
8mm = 0.395 Kg
10mm = 0.616 Kg
12mm = 0.888 Kg
16mm = 1.578 Kg
20mm = 2.466 Kg
25mm = 3.853 Kg
32mm = 6.313 Kg
40mm = 9.865 Kg
1bag cement-50kg
1feet-0.3048m
1m-3.28ft
1sq.m-10.76sq.f ¬t
1cu.m-35.28cu.f ¬t
1acre-43560sq.f ¬t
1cent-435.6sq.f ¬t
1hectare-2.47ac ¬re
1acre-100cent-4 ¬046.724sq.m
1ground-2400sq. ¬ft
1unit-100cu.ft- ¬2.83cu.m 1square-100sq.f ¬t
1 M LENGTH STEEL ROD I ITS VOLUME
V=(Pi/4)*Dia x DiaX L=(3.14/4)x D x D X 1 (for
1m length) Density of Steel=7850 kg/ cub meter
Weight = Volume x Density=(3.14/4)x D x D X
1x7850 (if D is in mm ) So = ((3.14/4)x D x D X
1x7850)/(1000x1000) = Dodd/162.27


DESIGN MIX:

M10 ( 1 : 3.92 : 5.62)
Cement : 210 Kg/ M 3
20 mm Jelly : 708 Kg/ M 3
12.5 mm Jelly : 472 Kg/ M 3
River sand : 823 Kg/ M 3
Total water : 185 Kg/ M 3
Fresh concrete density: 2398 Kg/M 3
M20 ( 1 : 2.48 : 3.55)
Cement : 320 Kg/ M 3
20 mm Jelly : 683 Kg/ M 3
12.5 mm Jelly : 455 Kg/ M 3
River sand : 794 Kg/ M 3
Total water : 176 Kg/ M 3
Admixture : 0.7%
Fresh concrete density: 2430 Kg/ M 3
M25 ( 1 : 2.28 : 3.27)
Cement : 340 Kg/ M 3
20 mm Jelly : 667 Kg/ M 3
12.5 mm Jelly : 445 Kg/ M 3
River sand : 775 Kg/ M 3
Total water : 185 Kg/ M 3
Admixture : 0.6%
Fresh concrete density: 2414 Kg/ M 3
Note: sand 775 + 2% moisture, Water185 -20.5 =
164 Liters,
Admixture = 0.5% is 100ml
M30 ( 1 : 2 : 2.87)
Cement : 380 Kg/ M 3
20 mm Jelly : 654 Kg/ M 3
12.5 mm Jelly : 436 Kg/ M 3
River sand : 760 Kg/ M 3
Total water : 187 Kg/ M 3
Admixture : 0.7%
Fresh concrete density: 2420 Kg/ M 3
Note: Sand = 760 Kg with 2% moisture
(170.80+15.20)
M35 ( 1 : 1.79 : 2.57)
Cement : 410 Kg/ M 3
20 mm Jelly : 632 Kg/ M 3
12.5 mm Jelly : 421 Kg/ M 3
River sand : 735 Kg/ M 3
Total water : 200 Kg/ M 3
Admixture : 0.7%
Fresh concrete density: 2400 Kg/ M 3
Note: sand = 735 + 2%, Water = 200- 14.7 =
185.30,
Admixture = 0.7%
M40 ( 1 : 1.67 : 2.39)
Cement : 430 Kg/ M 3
20 mm Jelly : 618 Kg/ M 3
12.5 mm Jelly : 412 Kg/ M 3
River sand : 718 Kg/ M 3
Water Cement ratio : 0.43
Admixture : 0.7%
Note: Sand = 718 + Bulk age 1%
M45 ( 1 : 1.58 : 2.26)
Cement : 450 Kg/ M 3
20 mm Jelly : 626 Kg/ M 3
12.5 mm Jelly : 417 Kg/ M 3
River sand : 727 Kg/ M 3 + Bulk age 1%
Water Cement ratio : 0.43
Admixture : 0.7%
M50 ( 1 : 1.44 : 2.23)
Cement : 450 Kg/ M 3
20 mm Jelly : 590 Kg/ M 3
12.5 mm Jelly : 483 Kg/ M 3
River sand : 689 Kg/ M 3 + Bulk age 12%
Water Cement ratio : 0.36 (188 Kg)
Admixture : 1.20%3
Micro silica : 30 Kg
Super flow 6.7% of cement
1 cubic meter contains 500 bricks
The Standard size of the 1st class brick is
190mm
x 90mm x
90mm and motor joint should be 10mm thick
So brick with motor=200 x 100 x 100.
Volume of 1st class brick = 0.19 x 0.09 X 0.09 =
0.001539
cu.m
Volume of 1st class brick with motor =0.2 x 0.1 x0.1=0.002 cu.m
No. on bricks per 1cu.m= 1/volume of1st class
brick with
motor
=1/0.002
= 500 no’s of bricks


STANDARD CONVERSION FACTORS

INCH = 25.4 MILLIMETRE
FOOT = 0.3048 METRE
YARD = 0.9144 METRE
MILE = 1.6093 KILOMETER
ACRE = 0.4047 HECTARE
POUND = 0.4536 KILOGRAM
MILLIMETRE= 0.0394 INCH
METRE = 3.2808FOOT
METRE = 1.0936YARD


A rope having length 100cm.You can form any
shape using this rope (Example: Triangle,
Rectangle, etc.,). Which shape will covers

maximum area
1 Newton = o.101971 kg
1 mm2 = 0.01 cm2
1 cm2 = 100 mm2
1 mm2 = 20 N
100 mm2 = 2000N
1 cm2 = 2000N
2000 N = 203.942 kg
So 20 N/ mm2 = 203.942 kg / cm2
RATIO IS 1:1.5:3
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Linkedin
  •  Digg

Saturday, January 14, 2017

মাটি পরীক্ষা-২য় পর্ব

 www.bdcivilinfo.blogspot.com     2:08 PM     Geotechnical     No comments   



আজ মাটি পরীক্ষার ২য় পর্ব লিখলাম…..আমি সবজান্তা মোটেও না……আমার লেখার ভিতর যদি কেউ ভূল পান ধরিয়ে দিলে উপকৃত হবো…..!!!
.
২য় পর্ব :
.
ওয়াশ বোরিং :
সাধারণত যে কোন ধরনের মাটিতেই ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল টেষ্ট করা যায়…. নিম্নবর্ণিত পXতিতে ওয়াশ বোরিং করা হয় :
• প্রথমে মাটিতে একটি কেসিং লাগানো হয়।
• এরপর এই কেসিং এর ভেতরে ফাঁপা ড্রিল রড (যার মাথায় ধারালো মাটি কাটার বিট লাগানো থাকে) প্রবেশ করানো হয়।
• ফাঁকা ড্রিল রডের ভেতর দিয়ে পানি প্রবেশ করানো হয় এবং এটাকে ক্রমাগত উঠানো ও নামানো হয় এবং ঘোরানো হয়।
• পানির তোড়ে ও ঘোরানোর ফলে ভেতরের মাটি নরম হয়ে দুর্বল হয়ে পড়ে এবং পানির সাথে মিশে উপরে উঠে আসে। এভাবে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যায় সাধারণত প্রতি কাঠার জন্য একটি করে বোরিং করা হয়।
নমুনা সংগ্রহ :
মাটির নমুনা দুই ধরনের :
• আলোড়িত মাটি (Disturbed sample)
• অনালোড়িত মাটি (undisturbed sample)
আলোড়িত মাটি হচ্ছে যে মাটির স্বাভাবিক গঠন আংশিক বা সম্পূর্ণরূপে বদলে গেছ ও নষ্ট হয়ে গেছে। যে মাটির স্বাভাবিক গঠন এবং ধর্ম অবিকৃত অবস্থায় সংরক্ষিত থাকে তাকে অনালোড়িত মাটি বলে।
• ফাউন্ডেশন ফুটিং ডিজাইন করার পূর্বে মাটির সেফ বেয়ারিং ক্যাপাসিটি জানা থাকতে হবে।
• পাথুরে মাটি ফাউন্ডেশনের জন্য সবচাইতে ভাল।
• বালু এবং নুড়ি মাটি ফাউন্ডেশন সামগ্রী হিসেবে বেশ ভাল।
বেয়ারিং ক্যাপাসিটি নিম্নলিখিতবিষয়গুলোর উপর নির্ভর করে :
১. মাটির ধরন, প্রকৃতি এবং ভৌত ধর্মের উপর
২. মাটির সেটেলম্যান্ট অবস্থার উপর
৩. মাটির নিচের ওয়াটার লেভেলের উপর
৪. বেয়ারিং ক্যাপসিটির উপর ফাউন্ডেশনের আকৃতি নির্ভর করে।
মাটির শ্রেণী বিভাগ মাটির বর্ণনা নিরাপদ সেফ বেয়ারিং ক্যাপসিটি টন/ বর্গ মিটার (T/m2)
. Cohesionless Soil নুড়ি এবং বালি
মধ্যম আকৃতির বালি
সরু বালি এবং পলিমাটি
লুজ সয়েল ৪৫
২৫
১৫
২৫
. Cohesive Soil সফট শেল মাটি
মিডিয়াম ক্লে মাটি
আর্দ্র কাদামাটি
নরম কাদামাটি
খুব বেশি নরম কাদামাটি
কালো কটন মাটি ৪৫
২৫
১৫
১০
৫
১৫
নরম মাটির বেয়ারিং ক্যাপাসিটি বাড়ানোর উপায়
• প্রয়োজনে ফাউন্ডেশনের গভীরতা বাড়িয়ে।
• প্রয়োজনীয় মাটি খোঁড়ার পর দুরমুজ দ্বারা সংকোচন করে। প্রয়োজনে ইট, পাথরের টুকরা দুরমুজের সময় ঢুকাতে হবে।
• নরম মাটি সরিয়ে তা বালি দ্বারা পূর্ণ করে।
• প্রয়োজনে কাঠ বা কংক্রিট পাইলিং করে।
• ফাউন্ডেশনের তলায় অতিরিক্ত পানি থাকলে তা অপসারণ করতে হবে।
……….
………..
লেখা : Sopnil
ছাত্র, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Linkedin
  •  Digg

মাটি পরীক্ষা-১ম পর্ব

 www.bdcivilinfo.blogspot.com     2:06 PM     Geotechnical     No comments   


. মাটি পরীক্ষা

মাটি বাড়ি নির্মাণের জন্য কতটা গুরুত্বপূর্ন অতি বেশী বোঝা বাংঙ্গালী তা না বুঝলেও, একজন পূরকৌশল প্রকৌশলী অনেক ভালোভাবে অনুভব করতে পারেন….বাড়ি করার ক্ষেত্রে মাটি পরীক্ষা সবার আগে করা জরুরী….তাই আমি মাটি পরীক্ষা দিয়েই আলোচনা শুরু করতে চাই…..পর্যায়ক্রমে পূরকৌশল এর সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্ঠা করবো….. !!
মাটি পরীক্ষা নিয়ে ২টা পর্ব লিখবো…..!!

১ম পর্ব :
অনেকে মনে করেন মাটি পরীক্ষার আবার দরকার কি…… পাশের ভবন গুলো মাটি পরীক্ষা ছাড়াই দিব্যি দাড়িয়ে আছে….. কাজেই আমার অংশেও অসুবিধা হবেনা…. কিন্তু এ ধারণা ঠিক নয়….. মাটি পরীক্ষা করতে বেশী খরচ হয় না…. ৩/৫ কাঠায় ১৫ থেকে ২৫ হাজার টাকার মধ্যে এটি করা সম্ভব…… মাটি পরীক্ষার ফলাফল নিয়ে ইঞ্জিনিয়ার আপনার বাড়ীর সঠিক ফাউন্ডেশন নির্ধান করবেন….. তাতে যে ফাউন্ডেশন হবে তারচেয়ে হয়তো আপনি না জনে আরও ভারী ফাউন্ডেশন করে ফেলবেন, তাতে অপচয় হবে…… আবার হালকা ফাউন্ডেশন করলে বাড়ীর নিরাপত্তা নষ্ট হবে….!!
রাজমিস্ত্রিরা সাধারণ এলাকা ভিত্তিক কাজ করে থাকেন….. আর যেহেতু তারা একটা নির্দিষ্ট এলাকায় অনেকগুলো বাড়ি নির্মাণের সাথে জড়িত থাকেন সেহেতু ঐ এলাকার মাটির প্রকৃতি সম্বন্ধে তাদের একটা ভাল ধরণা তৈরি হয় বলে তারা মনে করে…… যেমন বলা হয় উত্তরায় নাকি পাইলিং লাগে না, বসুন্ধরায় অবশ্যই পাইলিং লাগবে ইত্যাদি….আজ্জব সব ধারনা…. এই সব রাজমিস্ত্রির পরামর্শ মত অনেকেই ভাবেন সয়েল টেষ্ট করে অকারণে টাকা খরচ করবেন কেন, তার চেয়ে পাশের বাড়ির ফাউন্ডেশন যেভাবে হয়েছে সেভাবেই নিজের বাড়িটি করি…… কিন্তু এটা খুবই ক্ষতিকর চিন্তা ভাবনা…… কারণ মাটির নিচে কি আছে তা মাটি পরীক্ষা না করে আমরা কোনভাবেই জানতে পারবো না….. এমনও হতেআপনার জায়গায় পাইলিং করা লাগবে না…..তারপরও প্লীজ নিশ্চিত হওয়ার জ্ন্য করুন…… এতে প্রচুর টাকার অপচয় এমন তো না….টাকার থেকে জীবনের মূল্য অেক বেশী….. তাই বাড়ি নির্মাণকাজ শুরু করার পূর্বে সয়েল টেষ্ট অবশ্যই করাতে হবে। পাশের প্লটের মাটি ভাল হলেও আপনার প্লটে যে তেমনটি হবে, এমন কোন নিশ্চয়তা নেই…. তাই কেবলমাত্র নির্দ্ধিষ্ট প্লটের মাটি পরীক্ষা করেই বোঝা যাবে আপনার বাড়ীটিতে কোন ধরনের ফাউন্ডেশন হবে…. ফাউন্ডেশন কয়েক ধরনের হয়…. যেমন:-¯ প্রেড ফুটিং, ওয়াল ফাউন্ডেশন, পাইল ফুটিং, raft ফুটিং, ম্যাট ফাউন্ডেশন এবং কম্বাইন্ড ফুটিং… !!
ফাউন্ডেশন এর সমস্যার জন্য কোন কোন বাড়ীতে দেয়ালে ফাঁটল দেখা দেয়, বাড়ীর হেলে যাবার মত দুর্ঘটনা ও ঘটে…!!
তাই আগে থেকেই বাড়ির নিরাপত্তা নিশ্চিত করুন…!!
সাইট পরিদর্শন :
সয়েল টেষ্ট করার পূর্বে সাইট পরিদর্শন করা উচিৎ…. এতে মাটির উপরিভাগের অবস্থা সম্বন্ধে সম্যক ধারণা পাওয়া যাবে এবং কিবাবে সয়েল টেষ্ট করা হবে তা নির্ধারণ করা যাবে….. সাইটে গিয়ে নিম্নলিখিতবিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে :
• এলাকার ভৌগলিক অবস্থা
• গর্ত আছে কিনা
• মাটি কেটে সরিয়ে নেয়া হয়েছে কিনা।
• ভূমি ধসের লক্ষণ আছে কিনা।
• আশপাশের পানির উচ্চতা (নদী কিংবা পুকুরের)।
• পানি নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদি।
মাটি পরীক্ষার উদ্দেশ্য :
• সঠিক ফাউন্ডেশন ডিজাইন
• বাড়ির ষ্ট্রাকচারাল ডিজাইন
• নির্মাণ ব্যয় নির্ধারণ
• বাড়ির নিরাপত্তা নিশ্চিতকরণ
• নির্মাণ পXতি নির্বাচন
মাটি পরীক্ষার ধারা :
১. সাইট/প্লট পরিদর্শন ও জরিপ করা।
২. ফিল্ডের অবস্থা অনুযায়ী বোরিং সংখ্যা ও স্থান নির্ধারণ করা এবং সেই অনুযায়ী বোরিং সম্পন্ন করা।
৩. প্রয়োজন অনুযায়ী বোরিং গভীরতা নির্ণয় করা।
৪. প্রত্যেক বোরিং গভীরতা নির্ণয় করা।
৫. বোরিং বা ড্রিলিং এর সাহায্যে ৫ ফুট অন্তর মাটির এস.পি.টি (S.P.T) ভ্যালু নির্ণয় করা এবং মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা (সেফ বেয়ারিং ক্যাপাসিটি) বের করা।
৬. ফিল্ড টেষ্ট এবং ল্যাব টেষ্টের ফলাফল বের করা।
৭. মাটি পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট তৈরি করা এবং সেই অনুযায়ী বাড়ির ফাউন্ডেশন সম্পর্কে মন্তব্য করা।
‘.
.
,
লেখা : সপ্নীল‘
ছাত্র, প্রেসিডেন্সি ইউনিভারসিটি
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Linkedin
  •  Digg
Older Posts Home

Popular Posts

  • রাজউক ও পৌরসভার ইমারত নির্মাণ অনুমোদনের জন্য যা করণীয়
    আমরা অনেকেই ভবন নির্মাণ নিয়ে মাথা ঘামাই কিন্তু হয়তোবা জানিনা প্রয়োজনীয় নিয়ম-কানুন অথবা কি কি কাগজপএ রাজউকে বা পৌরসভা জমা দিতে হবে। কিংবা...
  • Roof- ছাদ
    আর . সি . সি . মেঝে স্ল্যাবঃ( R.C.C. floor slab) রড সিমেন্ট কংক্রিট দিয়ে নির্মিত সমতল পাতলা ঢালাইকে স্ল্যাব বলে। এটি সাধারণত প্রশস্ত এ...
  • ইট-Bricks
    নির্মাণ সামগ্রী হিসেবে ইট যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারবহনকারি দেয়াল, পার্টিশন দেয়াল ইত্যাদি তৈরিতে ইট কাজে লাগে। এছাড়া ইট দিয়ে খোয়া তৈরি ক...
  • আর.সি.সি. ফুটিং (R.C.C. Footing )
    আর . সি . সি . ফুটিং ডিজাইনের নীতিসমুহ ( Understand the principles of designing R.C.C. footing) কোন প্রকৌশল কাঠামোর যে অংশ মাটির নিচ...
  • সিভিল ইঞ্জিনিয়ারিং কি ? সিভিল ইঞ্জিনিয়ারিং এর শাখা সমূহ।
    সিভিল ইঞ্জিনিয়ারিং কি সংজ্ঞা: ডিজাইন , কনস্ট্রাকশন এবং রক্ষণাবেক্ষন এর প্রকৌশলী বিজ্ঞান। প্রকৌশল জ্ঞান এর মা বলা হয়। সবচেয়ে পুরান ,...
  • FAR-Floor Area Ratio
    'FAR'' কিভাবে বের করবেন ? কোটি টাকা দামের একটা বিষয় একজন প্রকৌশলীর কাছে !!! এখুনি হিসাবটা শিখে নিন । হ্যাল...
  • সেপটিক ট্যাংকের আয়তন
    আসুন আজ সেপটিক ট্যাংকের আয়তন নির্ণয় করতে শিখি : . . ধরি, আমরা ১০০ জন ব্যবহারকারী জন্য সেফটিক ট্যাংক তৈরী করবো... . আমাদের দেশে সিউ...
  • জমি জমার পরিমাপ
    এখানে একটি পরিমাপকে বিভিন্ন ভাবে তুলে ধরা হয়েছে কারন প্রত্যেকে যেন যার যার সুবিধা মতে সহজে বুঝতে পারেন। ১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ ...
  • রড নিয়ে সামান্য তথ্য
    বর্তমানে প্রায় সকল রডই ওয়েল্ডেবল। রডের গায়ে N,R,RW,W অংকিত থাকে বলা যায় এগুলো রডের ম্যনুফ্যকচার ডিসক্রিপশান সংক্ষিপ্তাকারে। এগুলো প্রকৌশলীরা...
  • বিল্ডিং তৈরীর ধাপ
    একটি বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত ক্রমানুসারে কাজের ধাপ ইংরেজীতে একটা কথা আছে-“A stitch in time saves nine” যাকে বলে সময়ের এক ফোঁ...

Categories

  • Admission Rules
  • AMIE
  • Amie Syllabus
  • Auto Cad
  • Bricks
  • Computer Knowledge
  • Construction Process
  • Contact
  • Earth Quake
  • Estimating
  • Geotechnical
  • Govt Job
  • Job Info
  • Job Site
  • Marketing Job
  • MS Excel
  • MS Office
  • MS Word
  • Private Job
  • Refference Book
  • Reinforcement
  • Structural
  • Subjective Knowledge
  • Surveying

Blog Archive

  • October 2020 (2)
  • January 2019 (1)
  • October 2017 (4)
  • September 2017 (1)
  • June 2017 (1)
  • April 2017 (1)
  • March 2017 (4)
  • February 2017 (8)
  • January 2017 (30)

About Me

www.bdcivilinfo.blogspot.com
View my complete profile

Copyright © Bd Civil Info | Powered by Blogger
Design by Hardeep Asrani | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates